নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশে জেমস রুয়ের অভিষেক চূড়ান্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। পারিবারিক কারণে শেষ মুহূর্তে ছিটকে গেছেন নিয়মিত উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথ। দ্বিতীয় সন্তানের জন্মের মুহূর্তে পাশে থাকতে তিনি দলের সঙ্গে থাকছেন না। এই পরিস্থিতিতে কপাল খুলেছে ২২ বছর বয়সী তরুণ উইকেটরক্ষক-ব্যাটার জেমস রু-এর। ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

কাউন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে আসা জেমস রু দীর্ঘদিন ধরেই জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন। সমারসেটের হয়ে ৬৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪১.৭১ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৩৯২১ রান। তার নামের পাশে জ্বলজ্বল করছে ১২টি শতক ও ১৭টি অর্ধশতক। চলতি মৌসুমে চার ইনিংস ব্যাট করে ইতিমধ্যে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিসহ ২২৫ রান করে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন এই তরুণ।

স্মিথের অনুপস্থিতিতে রু-এর অন্তর্ভুক্তি ওভালের এই লড়াইয়ে ইংল্যান্ডের একাদশে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে জর্ডান কক্স এবং সনি বেকারের অভিষেক নিশ্চিত করেছিল টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে দ্বিতীয় টেস্টের একাদশে আসছে পাঁচটি বড় পরিবর্তন। নতুনদের নিয়ে সাজানো এই ইংল্যান্ড দল নিউজিল্যান্ডের বিপক্ষে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

0%
0%
0%
0%