Advertisement

মসি ইতাউমাকে হারিয়ে প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হ্রগোভিচ

লন্ডনের ও-টু অ্যারেনায় শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে ব্রিটিশ প্রতিপক্ষ মোজেস ইতাউমাকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছেন ফিলিপ হারগোভিচ। নবম রাউন্ডে টেকনিক্যাল নকআউটের মাধ্যমে জয় নিশ্চিত করে তিনি প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে আইবিএফ বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। ইউক্রেনীয় গ্রেট ওলেক্সান্দর উসিকের ছেড়ে দেওয়া শিরোপাটি এখন হারগোভিচের দখলে।

প্রতিবেদন অনুযায়ী, মাইক টাইসনের পর সর্বকনিষ্ঠ হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লড়াইয়ে নামা ২১ বছর বয়সী ইতাউমা ম্যাচের শুরুর দিকে দাপট দেখালেও অভিজ্ঞ হারগোভিচের ইস্পাতকঠিন প্রতিরোধের মুখে পড়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েন। নবম রাউন্ডে হারগোভিচের বিধ্বংসী আক্রমণের মুখে ইতাউমার কোচ বেন ডেভিসন তোয়ালে ছুড়ে দিলে রেফারি হাওয়ার্ড ফস্টার লড়াইটি থামিয়ে হারগোভিচকে বিজয়ী ঘোষণা করেন। চরম ক্লান্ত ইতাউমাকে স্ট্রেচারে করে রিং থেকে বের করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতে ইতাউমা বেশ আক্রমণাত্মক ছিলেন। দ্বিতীয় রাউন্ডে ডান হাতের হুকে হারগোভিচকে স্ট্যান্ডিং এইট কাউন্ট নিতে বাধ্য করেন তিনি। পঞ্চম রাউন্ডের শেষে ইতাউমার একটি আপারকাট দর্শকদের বিমোহিত করে। তবে হারগোভিচ তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধৈর্যের পরিচয় দেন। ৩৪ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান জানান, তিনি জানতেন ইতাউমা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছেন এবং নবম রাউন্ডে অলৌকিক শক্তির ভরসায় তিনি জয় ছিনিয়ে আনেন।

বিজ্ঞাপন

হারগোভিচ তার প্রতিপক্ষ ইতাউমার সাহসিকতার প্রশংসা করে বলেন যে, ইতাউমা ভবিষ্যতের তারকা এবং তার মুখোমুখি হওয়া সেরা প্রতিপক্ষ। এদিকে প্রমোটার ফ্র্যাঙ্ক ওয়ারেন কুবার ফ্র্যাঙ্ক সানচেজের সঙ্গে হারগোভিচের পরবর্তী লড়াইয়ের আভাস দিলেও, নতুন চ্যাম্পিয়ন সরাসরি ইউনিফিকেশন বা শিরোপা একত্রীকরণের ডাক দিয়েছেন। তিনি ডব্লিউবিও চ্যাম্পিয়ন ড্যানিয়েল দুবোইস এবং ডব্লিউবিসি শিরোপাধারী আগিট কাবায়েলের মুখোমুখি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালে দুবোইসের কাছেই ক্যারিয়ারের একমাত্র পরাজয়টি দেখেছিলেন হারগোভিচ।

সম্পর্কিত- খবর
0%
0%
0%
0%