Advertisement

সিনসিনাটি মাস্টার্সে সেমিফাইনালে অল-আমেরিকান লড়াইয়ের মঞ্চ প্রস্তুত গফ ও নাকাশিমার দাপুটে জয়

সিনসিনাটি মাস্টার্সে আধিপত্য বিস্তার করে সেমিফাইনালে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকারা। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে ষষ্ঠ বাছাই টেইলর ফ্রিৎজকে ৭-৬ (১১/৯), ৪-৬, ৬-৩ সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন ব্রান্ডন নাকাসিমা। দুর্দান্ত ফর্মে থাকা নাকাসিমা সেমিফাইনালে মুখোমুখি হবেন ফ্রান্সিস টিয়াফোর, যিনি ইতালিয়ান তারকা লরেঞ্জো মুসেত্তিকে ৭-৬ (৭/২), ৭-৫ সেটে পরাজিত করেছেন।

উইম্বলডনের পর থেকেই দারুণ ছন্দে থাকা নাকাসিমা ম্যাচজুড়ে ফ্রিৎজের ২২টি এস সামলে নিজের সেরাটা দিয়েছেন। তৃতীয় সেটে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-৩ এ সমতা ফেরান এবং শেষ পর্যন্ত ফোরহ্যান্ড উইনারের মাধ্যমে জয় নিশ্চিত করেন। নিজের আত্মবিশ্বাস নিয়ে নাকাসিমা জানান, শেষ সেটে তিনি নিজের খেলার ওপর ভরসা রেখেছিলেন এবং জয়ের সমাপ্তি নিয়ে তিনি গর্বিত। অন্যদিকে, মুসেত্তির বিপক্ষে লড়াইয়ে জয়ী টিয়াফো জানিয়েছেন, প্রতিটি ম্যাচই আলাদা গল্প নিয়ে আসে এবং তিনি লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা নিয়েই কোর্টে নেমেছিলেন।

বিজ্ঞাপন

নারীদের এককেও দেখা গেছে রোমাঞ্চকর লড়াই। অখ্যাত চেক খেলোয়াড় সারা বেলেক কোয়ার্টার ফাইনালে ম্যাডিসন কিসকে ৩-৬, ৬-৪, ৭-৬ (৭/৫) সেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। বিশ্বের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কার পর কিসকে বিদায় করে চমক দেখালেন ২০ বছর বয়সী এই তারকা। সেমিফাইনালে তার প্রতিপক্ষ চতুর্থ বাছাই কোকো গফ, যিনি ইউক্রেনের মার্তা কস্তিউককে ৬-২, ৬-২ সেটে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছেন। মাত্র ৭০ মিনিটের এই ম্যাচে গফ তার প্রতিপক্ষকে ছয়বার ব্রেক করেছেন।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে গফ তার উন্নতির কথা তুলে ধরে বলেন, প্রতিটি ম্যাচেই তিনি আরও বেশি সিদ্ধান্ত গ্রহণকারী হয়ে উঠছেন এবং তার সার্ভিস আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। আসন্ন সেমিফাইনাল লড়াইয়ে প্রতিপক্ষ বেলেক সম্পর্কে গফ জানান, বেলেক অত্যন্ত অ্যাথলেটিক এবং দ্রুতগতির একজন খেলোয়াড়, যার বিপক্ষে প্রতিটি পয়েন্ট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। অন্যদিকে, নিজের জয়ের ধারাবাহিকতা নিয়ে বেলেক বলেন, ম্যাচের পরিস্থিতি যেমনই থাকুক না কেন, তিনি নিজের জয়ের বিশ্বাস কখনও হারাননি।

সম্পর্কিত- খবর
0%
0%
0%
0%