AdvertisementAdvertisement

হবিগঞ্জে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ ও সমাবেশ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা। বুধবার বিকেলে নগরীর পূবালী চত্বর থেকে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

মিছিলটি পূবালী চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে কুমিল্লা জেলা ও মহানগর শাখার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউসারের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

Advertisement
বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ হামলায় কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং একজন শিক্ষার্থীর চোখ গুরুতরভাবে জখম হয়েছে।

মহানগর যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউসার বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। কিন্তু বারবার সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করার ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশকে চরম সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এ সময় তিনি অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

Advertisement
বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত ছিলেন কাজী মো. জায়েদ, জেলা কমিটির সদস্য আবদুস সামাদ, মহানগর ছাত্র শক্তির আহ্বায়ক মোস্তফা জিহান, ছাত্র শক্তির মুখ্য সংগঠক কাজী মুহিব ও সাবেক সংগঠক আবদুল্লাহ আরাফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে সারাদেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%