হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় কুলাউড়ায় এনসিপির কর্মসূচি স্থগিত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের ওপর অতর্কিত হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগরে পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার ২৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক এই সফর ও সংশ্লিষ্ট সকল কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিজ্ঞাপন

নির্ধারিত এই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, সদস্যসচিব আখতার হোসেন এমপি, আসিফ মাহমুদ ভূইয়া সজীব এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। তবে হবিগঞ্জে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত হামলার প্রেক্ষাপটে নিরাপত্তার খাতিরে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

স্থগিত হওয়া কুলাউড়া ও রাজনগরের কর্মসূচিগুলোর নতুন তারিখ পরবর্তী সময়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%