Advertisement

শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ নিযুক্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

একই প্রজ্ঞাপনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া সরকারদলীয় আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন— হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. জি কে গউছ, খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম, নাটোর-২ আসনের এমপি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের এমপি মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ বিল ও প্রস্তাব পাসের ক্ষেত্রে হুইপদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি দলীয় নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

0%
0%
0%
0%