খাইবার পাখতুনখোয়ায় সরকারি কর্মীদের শুক্রবারের অফিস বাধ্যতামূলক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সরকারি কর্মকর্তাদের জন্য শুক্রবারের ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা দূর থেকে কাজ করার সুবিধা বাতিল করেছে প্রাদেশিক সরকার। এখন থেকে সপ্তাহের অন্য সব কর্মদিবসের মতোই শুক্রবারও দাপ্তরিক কাজকর্ম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রদেশের প্রশাসনিক বিভাগ থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

২০২৬ সালের ১৭ মার্চ প্রবর্তিত ওই বিশেষ সুবিধাটি তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, এখন থেকে সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে নিয়মিত কর্মঘণ্টা অনুযায়ী নিজ নিজ দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করতে হবে।

প্রাদেশিক মন্ত্রিসভার ৫৪তম সভার সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খাইবার পাখতুনখোয়ার প্রধান সচিব সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে এই পরিবর্তিত কর্মপরিকল্পনা দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

০%
০%
০%
০%