জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

জুলাই মাসে দেশে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনছে না সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে মঙ্গলবার জারিকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, মে মাসের ৩১ তারিখে নির্ধারিত মূল্যহারই জুলাই মাসজুড়ে বলবৎ থাকবে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল লিটারপ্রতি ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরেই বিক্রি হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই মূল্য জুলাই মাসের শুরু থেকে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে গত ৩১ মে সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছিল। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনদুর্ভোগ লাঘবে আপাতত বর্তমান মূল্যহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সম্পর্কিত- জ্বালানি
০%
০%
০%
০%