Advertisement

আদমদীঘিতে ৫০ জন অসহায়কে পাঁচ লাখ টাকার অনুদান প্রদান

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রান্তিক ও অসহায় ৫০ জন ব্যক্তির মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে কর্মহীন, দুঃস্থ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তার লক্ষ্যে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার এই অনুদান প্রদান করা হয়।

বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন। দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

অনুদান প্রদানকালে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন এবং সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।

0%
0%
0%
0%