হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন অ্যাডহক কমিটি গঠন

ছবি সংগ্রহকৃত
হবিগঞ্জ জেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে গতিশীল করতে নতুন এ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৯ আগস্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এ কমিটিতে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া সৈয়দ মো. শাহজাহান ভাইস চেয়ারম্যান এবং মো. আব্বাস উদ্দিন সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী, ডা. মো. আহমুদুর রহমান আবদাল, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, আমিনুল ইসলাম বাবুল, সৈয়দ মুশফিক আহমেদ, কুহিনুর আলম, জহিরুল ইসলাম সেলিম ও মো. জিল্লুর রহমান। নবগঠিত এই কমিটি জেলার অসহায় ও আর্তমানবতার সেবায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
0%
0%
0%
0%
