AdvertisementAdvertisement

সুনামগঞ্জে আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের চার লেন উন্নয়ন প্রকল্পের কাজের অংশ হিসেবে আজ শনিবার সুনামগঞ্জ শহরের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সড়ক ও জনপদ বিভাগের সামনের ১১ কেভি থানা ও ১১ কেভি আমবাড়ি ফিডার স্থানান্তরের কারণে এই সাময়িক বিভ্রাট ঘটছে। নির্ধারিত কর্মযজ্ঞ সম্পাদনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement
বিজ্ঞাপন

বিদ্যুৎহীন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে পিটিআই স্কুল এলাকা, আমপাড়া, জামতলা, পুরাতন বাস স্ট্যান্ড, সোমপাড়া এবং আরপিন নগরের আংশিক অংশ। এছাড়া মুক্তার পাড়া, পৌরবিপনি, কালীবাড়ী, বালুর মাঠ, উকিলপাড়া, কাজির পয়েন্ট, প্রিয়াঙ্গ মার্কেট ও এসপি বাংলো এলাকাতেও এই সময় বিদ্যুৎ থাকবে না।

উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক এই জনদুর্ভোগের জন্য সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে বলেও জানানো হয়।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%