AdvertisementAdvertisement

গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাবলি এবং শহীদ ও আহতদের বীরত্বগাঁথা সংরক্ষণের মহান উদ্দেশ্যে রাজধানীর গণভবনে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জাদুঘরটির শুভ উদ্বোধন করেন। দীর্ঘ দেড় দশকের ক্ষমতার কেন্দ্রবিন্দু গণভবন এখন ছাত্র-জনতার ত্যাগের অনন্য স্মারক হিসেবে ইতিহাসের পাতায় স্থায়ী আসন করে নিল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রবেশাধিকারের মাধ্যমে যে বিপ্লবের উন্মেষ ঘটেছিল, সেই ঐতিহাসিক স্থানটিকেই জাদুঘরে রূপান্তর করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

উদ্বোধনের দিনটি শুধুমাত্র শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগামীকাল ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হবে। দর্শনার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। এছাড়া শিশুদের জন্য টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ২৫ টাকা। গণঅভ্যুত্থানের প্রতিটি মুহূর্ত ও আবেগ যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সশরীরে উপস্থাপিত হতে পারে, সেই লক্ষ্যেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

0%
0%
0%
0%