AdvertisementAdvertisement

বেনজীর আহমেদের জামিন বাতিল ও দেশে ফেরাতে দুবাইয়ে আইনি তৎপরতা শুরু করেছে সরকার

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আইনি তৎপরতা শুরু করেছে সরকার। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত বেনজীরকে ফিরিয়ে আনতে দেশটির একটি স্বনামধন্য আইনজীবী প্রতিষ্ঠান বা ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে সরকার নিশ্চিত হয়েছে। তার এই জামিন আদেশ বাতিলের জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে নিয়োগকৃত আইনজীবীদের মাধ্যমে আদালতের আদেশের সত্যায়িত কপি সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আইনি বাধ্যবাধকতা সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে জামিন বাতিলের আবেদন করা হবে। সরকারের দৃঢ় প্রত্যাশা, আইনি লড়াইয়ের মাধ্যমে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে।

Advertisement
বিজ্ঞাপন

এদিকে বেনজীর আহমেদের জামিনের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক দাপ্তরিক তথ্য নেই। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এএইচএম শাহাদাত হোসাইন জানান, জামিনসংক্রান্ত কোনো তথ্য দাপ্তরিকভাবে তাদের কাছে পৌঁছায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরগুলোই জানাতে সক্ষম হবে।

Advertisement
বিজ্ঞাপন

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে, জামিনের অন্যতম শর্ত হিসেবে তার পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে। আদালতের অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাত ত্যাগের কোনো সুযোগ তার নেই, ফলে বর্তমানে তিনি দেশটিতে অবস্থান করতে বাধ্য হচ্ছেন।

0%
0%
0%
0%