গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে স্পিকারের রেফারেন্সের অপেক্ষায় নির্বাচন কমিশন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদীয় সদস্যপদ নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি স্পষ্ট করেন যে, জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স পাওয়ার পরই এ বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

বিজ্ঞাপন

সম্প্রতি গাজী নজরুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগপত্র জমা দেয়।

সিইসি জানান, জাতীয় সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন, ১৯৮০ অনুযায়ী কোনো সংসদ সদস্যের পদ নিয়ে বিতর্ক তৈরি হলে নির্বাচন কমিশন এককভাবে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে না। আইনি কাঠামো অনুযায়ী, বিষয়টি প্রথমে স্পিকারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে পৌঁছাতে হয়। এরপর কমিশন সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও শুনানি গ্রহণ করে আইনগত অমিমাংসিত বিষয়ের নিষ্পত্তি করবে।

রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে তার সাম্প্রতিক বৈঠকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের বিষয়টি উত্থাপিত হয়নি বলেও তিনি উল্লেখ করেন। তবে স্পিকারের কার্যালয় থেকে বিষয়টি দাপ্তরিকভাবে কমিশনের কাছে আসার অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। কমিশন সংশ্লিষ্ট কাগজপত্র হাতে পাওয়ার সাথে সাথে বিদ্যমান আইন অনুযায়ী যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%