AdvertisementAdvertisement

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনে আত্মত্যাগের আহ্বান তথ্যমন্ত্রীর

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেকোনো মূল্যে সমুন্নত রাখতে হবে এবং প্রয়োজনে রক্ত দিয়ে হলেও এই ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা সমাজে একক ধর্ম বা একক সংস্কৃতির সংকীর্ণ ধারণা প্রচার করতে চায়, তারা প্রকৃতির স্বাভাবিক নিয়ম এবং বৈচিত্র্যের যে অমোঘ বাস্তবতা, তা উপলব্ধি করতে সম্পূর্ণ ব্যর্থ। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের আবহমানকালের অসাম্প্রদায়িক চেতনা আমাদের জাতীয় পরিচয়ের মূল ভিত্তি, যা কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না।

Advertisement
বিজ্ঞাপন

অনুষ্ঠানে মন্ত্রী তার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে মহাত্মা ভেগাই হালদারের স্মৃতিবিজড়িত স্থানসমূহ যথাযথভাবে সংরক্ষণ ও জাতীয়করণের পাশাপাশি সেখানে একটি আধুনিক মন্দির নির্মাণের বিষয়েও তিনি আশ্বস্ত করেন।

স্মরণসভার আনুষ্ঠানিকতা শেষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মহাত্মা ভেগাই হালদারের অনুসারীরা উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%