AdvertisementAdvertisement

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির ঘটনায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ ও সংশোধনের প্রতিশ্রুতি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রদর্শিত তথ্যচিত্রে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ যথাযথভাবে উপস্থাপিত না হওয়ার ঘটনায় সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বৃহস্পতিবার ৬ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যচিত্রের ত্রুটিগুলো দ্রুত সংশোধন করে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে তা পুনরায় জনসমক্ষে উন্মুক্ত করা হবে।

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে নির্ভুল ও তথ্যভিত্তিক সংরক্ষণে তারা অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে প্রদর্শিত তথ্যচিত্রের অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পরিমার্জন শেষে অতি দ্রুত তা আবারও প্রদর্শন করা হবে। তবে কোনো বিষয়ে অভিযোগ জানানোর নিয়মতান্ত্রিক অধিকার থাকলেও, রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

Advertisement
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি, বিদেশি কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে গোলযোগ সৃষ্টির ফলে শহীদ পরিবার ও আহত যোদ্ধারা মানসিকভাবে মর্মাহত হয়েছেন। রাষ্ট্রীয় অনুষ্ঠান বানচাল করার এ প্রয়াস রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে মন্ত্রণালয়। একইসঙ্গে, এ ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর তীব্র নিন্দা জানানো হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা রাষ্ট্রের জন্য সম্মানহানিকর এবং গণতন্ত্রের জন্য বিপর্যয়কর। এই অপতৎপরতা দেশকে অস্থিতিশীল করে পুনরায় ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়ার হঠকারী প্রয়াস হতে পারে। এমতাবস্থায়, পুরো জাতিকে এ ধরনের রাষ্ট্রবিরোধী ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

0%
0%
0%
0%