বেইজিংয়ে চীনের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

চীন সফরের অংশ হিসেবে বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে চীনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে আজ সকালে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

পুষ্পস্তবক অর্পণের সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় বিউগলে করুণ সুর বাজিয়ে শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাগণ সেখানে উপস্থিত ছিলেন।

এর পাশাপাশি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাবৃন্দ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবও এ সময় উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন পর্বে অংশ নেন।

বিজ্ঞাপন
সম্পর্কিত- প্রধানমন্ত্রী
0%
0%
0%
0%