প্রস্তাবিত বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন শুরু হয়, যেখানে বাজেটের বিভিন্ন দিক ও অর্থনৈতিক রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করছেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেট উপস্থাপন করেন, যা মন্ত্রিসভার অনুমোদন লাভ করেছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনটিতে উপস্থিত রয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পাশাপাশি পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, রেহান আসিফ আসাদ ও তানভীর গনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

দেশের অর্থনীতির সামগ্রিক গতিপ্রকৃতি ও বাজেট বাস্তবায়নের কৌশল নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আমলাতান্ত্রিক ও নীতিনির্ধারণী পর্যায়ের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বিশেষভাবে উল্লেখযোগ্য।

তারেক রহমান সরকারের এই নতুন বাজেটে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক খাতের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রস্তাবিত বাজেট নিয়ে সরকার ও নীতিনির্ধারকরা তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংবাদ সম্মেলনে স্পষ্ট করার প্রয়াস চালিয়েছেন।

বিজ্ঞাপন
সম্পর্কিত- অর্থমন্ত্রী
0%
0%
0%
0%