৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা ডিএসসিসির

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম ঘোষণা করেছেন যে, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পর আট ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে। বুধবার (২০ মে) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডে সবজি বাগান এসটিএস-এর সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং প্রকল্পের উদ্বোধনকালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

প্রশাসক আরও জানান, নাগরিকদের নির্বিঘ্নে পশু কেনাবেচার সুবিধার্থে প্রতিটি পশুর হাটে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ, অভিজ্ঞ চিকিৎসক দল এবং পর্যাপ্ত পুলিশি টহল মোতায়েন থাকবে। একইসাথে, হাটের কার্যক্রম সমাপ্তির সঙ্গে সঙ্গেই সেখানকার যাবতীয় বর্জ্য দ্রুত পরিষ্কার করা হবে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে তার প্রতিষ্ঠান সক্রিয় বলেও উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, বর্তমানে প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে জরিপ চালানো হচ্ছে এবং এর ফলাফল বিশ্লেষণ করে কার্যকর ও অগ্রিম পদক্ষেপ গ্রহণ করা হবে।

0%
0%
0%
0%