শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ, যেসব এলাকায়

ঢাকা ও এর পার্শ্ববর্তী সাভার, আশুলিয়া এলাকায় আগামী শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের অধীনে জরুরি পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য এই সাময়িক বিঘ্ন ঘটবে।

বিজ্ঞাপন

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের বিস্তৃত এলাকা জুড়ে সকল শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকার মধ্যে রয়েছে ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, ব্যাংক টাউন, রেডিও কলোনি, কলমা, আক্রান, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়ারহাট, পল্লীবিদ্যুৎ, ভাদাইল, লতিফপুর এবং মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা।

বিজ্ঞাপন

তিতাস গ্যাস জানিয়েছে, জরুরি অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনে এই সাময়িক অসুবিধার সৃষ্টি হচ্ছে। তবে, কাজ সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে সংস্থাটি আশ্বস্ত করেছে।

0%
0%
0%
0%