AdvertisementAdvertisement

সহশিল্পী নিয়ে কঙ্গনা রানৌতের বিতর্কিত মন্তব্যে উত্তাল বলিউড

বলিউডের বিতর্কিত অভিনেত্রী এবং বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানৌত আবারও শিরোনামে নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে। শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে মন্তব্য করে চলা এই অভিনেত্রী এবার নাম না নিয়েই নিশানা বানালেন তার এক সহ-অভিনেত্রীকে। ব্যক্তিগত রুচি, পোশাক নির্বাচন এবং জীবনধারা নিয়ে রীতিমতো ব্যক্তিগত আক্রমণ শানিয়ে তিনি তৈরি করেছেন নতুন আলোচনার খোরাক।

সামাজিক মাধ্যমে শেয়ার করা এক পোস্টে কঙ্গনা লেখেন, কোনো এক অভিনেত্রী আন্দোলনের সমর্থনে ভিডিও তৈরি করছেন, অথচ ঝাড়খণ্ডের মতো সংকটের সময় তিনি ছিলেন নীরব। কঙ্গনার নিশানায় থাকা সেই অভিনেত্রীর পোশাক এবং বাচনভঙ্গিকে তিনি ‘পকেটমার’-এর সাথে তুলনা করে বিদ্রূপ করতেও ছাড়েননি। তার মতে, হাফপ্যান্ট এবং ক্যাপ পরা সেই অভিনেত্রীর ব্যক্তিত্ব ও চিন্তাভাবনার অধঃপতন ঘটেছে। কঙ্গনা আরও ব্যঙ্গ করে বলেন, যদি কোনো পুরুষ সঙ্গীর প্রভাবে ওই অভিনেত্রীর রুচি বদলে গিয়ে থাকে, তবে তা দুঃখজনক। প্রয়োজনে তাকে ফ্যাশন ও শিষ্টাচারের পাঠ দিতেও তিনি প্রস্তুত বলে মন্তব্য করেন।

Advertisement
বিজ্ঞাপন

যদিও কঙ্গনা সরাসরি কারো নাম নেননি, তবে নেটিজেনদের বড় একটি অংশ মনে করছে, এই তীর্যক মন্তব্য আসলে অভিনেত্রী সোনাক্ষী সিনহার প্রতি। সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের সপক্ষে সোচ্চার থাকা সোনাক্ষীকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। কঙ্গনার এই আক্রমণাত্মক পোস্টের পর থেকেই উত্তাল নেটদুনিয়া।

ভিডিও বার্তায় কঙ্গনা নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ব্যক্তিমানুষের চিন্তাধারার পরিবর্তন হওয়া স্বাভাবিক। তিনি নিজেকে একদা মধ্যপন্থী হিন্দু হিসেবে দাবি করে এখনকার কট্টর হিন্দুত্ববাদী অবস্থানকে নিজের ব্যক্তিগত স্বাধীনতা বলে অভিহিত করেছেন। তার মতে, বিয়ের পর সহ-অভিনেত্রীদের বামপন্থী হয়ে ওঠা যেমন স্বাভাবিক, তার নিজের মতাদর্শিক পরিবর্তনও তেমনই বৈধ।

Advertisement
বিজ্ঞাপন

তবে কঙ্গনার এই মন্তব্যের জেরে নেটিজেনদের রোষানলের মুখে পড়তে হয়েছে তাকেই। জেন-জি প্রজন্মকে ‘নর্দমাছাপ’ বা ‘গাটার জেনারেশন’ বলে অভিহিত করায় বিশাল দাদলানি এবং সোনু সুদের মতো তারকারা তার তীব্র সমালোচনা করেছেন। এর জবাবে কঙ্গনার অতীত সিনেমার সাহসী দৃশ্য এবং ফটোশুট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তাকে আয়না দেখানোর চেষ্টা করেছেন নেটিজেনরা। জবাবে কঙ্গনা পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, সিনেমার চরিত্র এবং বাস্তব জীবনের আচরণের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে, যা তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে ব্যবহার করা উচিত নয়। কঙ্গনার এই অসংলগ্ন ও আক্রমণাত্মক মন্তব্য যে বি-টাউনের অন্দরে নতুন করে বিভাজনের রেখা টানল, তা বলাই বাহুল্য।

0%
0%
0%
0%