সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে রাজকুমার রাওয়ের অভিনয় নিয়ে মুখ খুললেন মহারাজ

ক্রিকেট মাঠের বরপুত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনকাহিনি নিয়ে নির্মিত হতে যাওয়া বায়োপিক ‘দাদা’ নিয়ে চারদিকে এখন সাজসাজ রব। বেহালার পৈতৃক বাড়িতে শুটিংয়ের ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে কিংবদন্তি এই ক্রিকেটারের চরিত্রে রাজকুমার রাওকে কতটা মানাচ্ছে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নেটিজেনদের একাংশের মতে, রাজকুমারের সাথে সৌরভের চেহারার মিল সামান্যই, তাই চরিত্রের গভীরতা ফুটিয়ে তোলা তাঁর জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে।

বিজ্ঞাপন

সমালোচকদের এমন মন্তব্যের বিপরীতে অবশেষে মুখ খুলেছেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সাম্প্রতিক পডকাস্টে তিনি রাজকুমার রাওয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, রাজকুমার একজন অত্যন্ত দক্ষ ও প্রতিভাবান অভিনেতা। হুবহু একই রকম দেখতে মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তাই দর্শকদের মনে রাখতে হবে যে, পর্দায় তারা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নয়, বরং রাজকুমার রাওয়ের অভিনয়ই উপভোগ করবেন।

নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে সৌরভ টেনে এনেছেন মহেন্দ্র সিং ধোনির বায়োপিকের প্রসঙ্গ। তিনি জানান, সুশান্ত সিং রাজপুতকে কি আদৌ হুবহু ধোনির মতো দেখতে ছিল? কিন্তু অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মুগ্ধ করেছিলেন। ঠিক একইভাবে সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’-তে রণবীর কাপুর নিজেকে এমনভাবে ভেঙেছিলেন যে, তাঁকে আর আলাদা করা যায়নি। রাজকুমারের ক্ষেত্রেও দর্শক সেই জাদুকরী অভিনয়ই দেখতে পাবেন বলে তিনি আশাবাদী।

এই বিগ বাজেট প্রোডাকশনে সৌরভের জীবনের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে একঝাঁক তারকাকে। কিশোর সৌরভের ভূমিকায় অভিনয় করছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত বেদান্ত সিং। বাবার চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় এবং মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্যর উপস্থিতি চলচ্চিত্রটিকে আরও সমৃদ্ধ করবে। এছাড়া সৌরভের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে রাহুল দেব বসু এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে তান্যা মানিকতলার অভিনয় দেখার অপেক্ষায় দর্শকরা। ডোনা গঙ্গোপাধ্যায়ের কিশোরীবেলার চরিত্রে থাকছেন সৃজা ভট্টাচার্য। পাশাপাশি, প্রাক্তন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার আইকনিক চরিত্রে দেখা যাবে কে কে মেননকে। সব মিলিয়ে, রুপালি পর্দায় সৌরভের বর্ণময় যাত্রার সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটি ভক্ত।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%