AdvertisementAdvertisement

চাঁদপুরে যমজ ভাই-বোনের এসএসসিতে জিপিএ-৫ অর্জন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছে যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ। উপজেলার সদরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা সজল ঘোষ ও মনি রানী দম্পতির দুই সন্তান বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে পরিবারের জন্য বয়ে এনেছে গৌরবময় সাফল্য। তাদের এই সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে বইছে আনন্দের বন্যা।

মতলব বাজারের বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী সজল ঘোষের দুই সন্তান কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ছিল। পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত হচ্ছে মেধাবী এই দুই শিক্ষার্থী।

Advertisement
বিজ্ঞাপন

নিজের সাফল্যের প্রতিক্রিয়ায় কৌশিক ও সুপ্তি জানায়, এই অর্জনের পেছনে সৃষ্টিকর্তার আশীর্বাদের পাশাপাশি বাবা-মা এবং শিক্ষকদের অসামান্য অবদান রয়েছে। নিজেদের স্বপ্ন পূরণের পথে কৌশিক ভবিষ্যতে বায়োকেমিস্ট এবং সুপ্তি চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

সন্তানদের এই ঈর্ষণীয় ফলাফলে অত্যন্ত আনন্দিত ও গর্বিত অভিভাবক সজল ঘোষ। তিনি বলেন, তার সন্তানদের এই পথচলা যেন অব্যাহত থাকে এবং ভবিষ্যতে তারা যেন দেশের সেবায় নিয়োজিত হয়ে বৃহত্তর পরিসরে সুনাম বয়ে আনতে পারে, সেজন্য তিনি সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%