ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শনিবার শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এই আয়োজনে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ট্রেড ইউনিয়নের সাংগঠনিক ভিত্তি মজবুত করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রকৌশলী মো. কুদরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা সেক্রেটারি মো. আব্দুল মালেক।

কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির বগুড়া অঞ্চল পরিচালক অধ্যাপক আব্দুল মতিন। এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মো. মহির উদ্দিন এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. মজিবুর রহমান।

আলোচনায় ট্রেড ইউনিয়ন গঠন, সংগঠন সম্প্রসারণে নেতৃত্বের ভূমিকা এবং বর্তমান প্রেক্ষাপটে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণে করণীয় বিভিন্ন বিষয় গুরুত্বের সাথে তুলে ধরা হয়। এছাড়া ইসলামী শ্রমনীতির আলোকে শ্রমিক সংগঠনের কার্যক্রম শক্তিশালী করার আহ্বান জানানো হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

০%
০%
০%
০%