AdvertisementAdvertisement

ভেদরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে দেবর ও ভাবির আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকায় গোপন প্রেমের সম্পর্কের জের ধরে ২৪ ঘণ্টার ব্যবধানে দেবর ও চাচাতো ভাইয়ের স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরপর দুই মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মধ্য মহিষার এলাকার এলিনা আক্তার (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী।

Advertisement
বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ইফতার শেষে নিজ কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক (৩০)। তিনি ফয়সাল মল্লিকের চাচাতো ভাই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মধ্য মহিষার এলাকার বাসিন্দা মিল্টন মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাইয়ের স্ত্রী এলিনা আক্তারের সম্পর্ক নিয়ে কয়েক মাস আগে এলাকায় আলোচনা শুরু হয়। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারে উত্তেজনা ও পারিবারিক অশান্তি দেখা দেয়।

Advertisement
বিজ্ঞাপন

মিল্টনের লাশ এলাকায় আনা হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল পাঠায়।

স্থানীয় বাসিন্দা মিঠু জানান, মিল্টন সাত মাস আগে লিবিয়া থেকে দেশে ফিরে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তার আত্মহত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পরদিনই এলিনার মৃত্যুর সংবাদে এলাকায় শোক ও বিস্ময় নেমে আসে।

তাদের নিকটাত্মীয় আব্দুল খালেক মাদবর বলেন, দুজনের সম্পর্ক নিয়ে পরিবার আগে থেকেই অবগত ছিল এবং এ নিয়ে পারিবারিক অশান্তি চলছিল।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, আত্মহত্যার ঘটনায় খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত- আত্মহত্যা
0%
0%
0%
0%