AdvertisementAdvertisement

সড়ক দুর্ঘটনা টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক ও যাত্রী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক আমির আলী (৪০) ও যাত্রী শরিফ (৪১) নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলা গোহালিয়াবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে ভ্যানচালক আমির আলী ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে যাত্রী শরিফ।

Advertisement
বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন। পরে অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

Advertisement
বিজ্ঞাপন

যমুনা সেতু পূর্বপার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

0%
0%
0%
0%