AdvertisementAdvertisement

জাজিরার বিলাশপুরে দুই দফা সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, যুবকের কব্জি বিচ্ছিন্ন

বুধাইরহাট বাজারে দোকান ভাঙচুর ও লুটপাট, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ককটেল বিস্ফোরণে জাবেদ শেখ নামের এক যুবকের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

জাজিরার বিলাশপুরে দুই দফা সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, যুবকের কব্জি বিচ্ছিন্ন
ককটেল বিস্ফোরণে আহত জাবেদ শেখের ছবি

রবিবার (৪ জানুয়ারি) সকালে বিলাশপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ প্রকাশ্যে ককটেল নিক্ষেপ করে। এ সময় স্থানীয় কয়েকজন নারীকে ককটেল নিক্ষেপ করতে দেখা যায়, যা পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে।

Advertisement
বিজ্ঞাপন

সংঘর্ষের প্রভাব বুধাইরহাট বাজারেও পড়ে। একটি বিশ্বস্ত সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে বিলাশপুরের বুধাইরহাট বাজারের একাধিক ফার্নিচারের দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হঠাৎ সংঘর্ষ ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন।

এদিকে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহমেদ জানান, এর আগেও একই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তিনি বলেন, শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিলাশপুর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement
বিজ্ঞাপন

ওসি আরও জানান, শনিবার রাতের ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ওসি মো. সালেহ্ আহমেদ বলেন, “সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুই পক্ষের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

আহত জাবেদ শেখকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

0%
0%
0%
0%