Advertisement

কুমিল্লায় ৯৩ লাখ টাকার ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ করেছে বিজিবি

কুমিল্লার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বিভিন্ন পণ্যসহ একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোর সাড়ে ৪টায় বিজিবির ১০ ব্যাটালিয়নের বিশেষ টহল দল এসব পণ্য উদ্ধার করে।

১০ বিজিবি সূত্র জানায়, শিবেরবাজার বিওপির টহল দল সীমান্ত থেকে ৬ কিলোমিটার অভ্যন্তরে চৌয়ারা বাজার এলাকায় এবং কটকবাজার পোস্টের সদস্যরা সীমান্ত থেকে ৫ কিলোমিটার ভেতরে পালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, রেডবুল পানীয় ও মুভ মলম জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামাল ও যানবাহনের সর্বমোট বাজারমূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, উদ্ধারকৃত চোরাচালানি পণ্য ও যানবাহন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান চলমান থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

0%
0%
0%
0%