Advertisement

নোয়াখালীর চৌমুহনীর হোটেলে ডিবি পুলিশের অভিযান, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ২৬ জন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে পৃথক অভিযানে মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সর্বশেষ বুধবার রাতে চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৫ জুন একই বাজারের ডালিয়া মার্কেটের হোটেল রাজে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার রাতে রিলাক্স হোটেলে চালানো অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চাটখিলের আবু নাছের শরীফ, চট্টগ্রামের মো. ইমন হোসেন, চৌমুহনীর মো. হানিফ ও সাফায়েত হোসেন সাকিব। এছাড়াও গ্রেপ্তারকৃত নারীদের মধ্যে রয়েছেন বরিশালের রিনা বেগম, সুনামগঞ্জের স্নেহা আক্তার, ঢাকার মাইশা আক্তার, সুধারামের ইসরাত জাহান পূর্ণিমা, নোয়াখালী পৌরসভার ফাতেমা আক্তার নুসরাত ও জান্নাতুল ফেরদৌস মারিয়া, বেগমগঞ্জের মরিয়ম আক্তার এবং নওগাঁর মিম আক্তার।

বিজ্ঞাপন

এর আগে হোটেল রাজে পরিচালিত অভিযানে আটক ১৪ জনের মধ্যে সাতজন নারী ও সাতজন পুরুষ ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের একটি বড় অংশই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, যদিও আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

চৌমুহনী বাজারের একাধিক আবাসিক হোটেলে দীর্ঘসময় ধরে অসামাজিক কার্যক্রম চলায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড রোধে হোটেলগুলোতে নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%