Advertisement

রাজশাহীতে ১১১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ভাটাপাড়া-বাকির মোড় এলাকায় অভিযান চালিয়ে ১১১ পিস ইয়াবাসহ বাশিরুল ইসলাম বশির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। বাশিরুল ইসলাম ওই এলাকার বদরুল ইসলামের সন্তান।

পুলিশের অনুসন্ধানে জানা গেছে, নিজস্ব বাসভবনে মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশ সেখানে তল্লাশি চালায়। এ সময় তার ঘর থেকে ১১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

রাজপাড়া থানা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাশিরুল ইসলাম অতীতে কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমান কমিটিতে তার কোনো পদ নেই। ২০২৪ সালে গঠিত নতুন কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি বলেও দলের নেতারা দাবি করেছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%