AdvertisementAdvertisement

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার দিবাগত রাতে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। বৃহস্পতিবার বিকেলে র‍্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মো. আফজাল মোল্লার ছেলে মোমিন মোল্লা (৪০) এবং গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলিকেউটিল গ্রামের বাবু বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাস (৩৬)। অভিযানে মোমিন মোল্লার কাছ থেকে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা কার্তুজ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

একই রাতে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের জলিল মেম্বারের ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা কার্তুজ, দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী ঘটনার সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%