শরীয়তপুরের জাজিরায় মাদকবিরোধী অভিযানে ৩৪ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন মাদবর (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার দুর্বাডাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সুমন মাদবর জাজিরা থানাধীন বুধাই মাদবর কান্দি গ্রামের সোনা মিয়া মাদবরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানা পুলিশের একটি দল দুর্বাডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড় সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে সুমন মাদবরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে হেফাজত থেকে ৩৪ (চৌত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জাজিরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ্ আহাম্মদ বলেন, “মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে পুলিশের সহযোগিতা করার আহ্বান জানাই।”

0%
0%
0%
0%