লক্ষ্মীপুরে সড়কে ভেজা বালি ফেলে জনদুর্ভোগ, দুই ডাম্প ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর সদর উপজেলার ঝুমুর মোড় এলাকায় ভেজা বালি পরিবহন এবং সড়কে বালি ফেলে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুটি ডাম্প ট্রাক আটক করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) পরিচালিত অভিযানে সরকারি আইন অমান্য করে ভেজা বালি পরিবহনের মাধ্যমে সড়কে চলাচলে বিঘ্ন সৃষ্টি ও জনদুর্ভোগের অভিযোগে মহাসড়ক আইন, ২০২১-এর আওতায় দুটি ডাম্প ট্রাককে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। এ সময় সড়ক পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি ও লক্ষ্মীপুর জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

০%
০%
০%
০%