Advertisement

টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারে মানাই নদীতে গোসলে নেমে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক পর্যটক যুবকের সলিলসমাধি হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত মাজেদ রাজশাহী মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং রাজশাহী সিটি করপোরেশনের মধ্য নওদাপাড়া এলাকার বাসিন্দা বন বিভাগ কর্মকর্তা নুরুল ইসলাম বাবুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিহত আব্দুল মাজেদ পিকলুসহ ১০ জনের একটি পর্যটক দল মধ্যনগর উপজেলা থেকে একটি নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার সকালে নৌকাটি লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে নোঙর করা হলে পর্যটকদের কয়েকজন গোসল করার জন্য পানিতে লাফ দেন। অন্যান্যরা নিরাপদে নৌকায় ফিরে এলেও মাজেদ পানির নিচে তলিয়ে যান এবং দীর্ঘসময় পরও ভেসে না ওঠায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী উদ্ধার অভিযানে নামেন। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর নদী থেকে মাজেদের নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের গাফিলতি থাকলে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা।

0%
0%
0%
0%