Advertisement

চৌদ্দগ্রামে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে স্বামী মোহাম্মদ আজাদকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আজাদ ওই গ্রামের মো. কবির হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামি মোহাম্মদ আজাদের সঙ্গে তার স্ত্রী তানিয়া বেগমের দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই গভীর রাতে আজাদ তার স্ত্রী তানিয়া বেগমের হাত ও পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে শক দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা মায়া বেগম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

পুলিশি তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর আদালতে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও সকল নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন। রায়ের পর বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

0%
0%
0%
0%