AdvertisementAdvertisement

নতুন প্রদেশ গঠনের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে পিএমএল-এন

পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের বিষয়টি নিয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। রবিবার দলের নির্ধারিত এক বৈঠকে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ। দুনিয়া নিউজের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির সাম্প্রতিক টিকটক সংক্রান্ত মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রানা সানাউল্লাহ। তিনি বিলাওয়ালকে একজন দায়িত্বশীল নেতা হিসেবে আত্মপ্রকাশের পরামর্শ দিয়ে বলেন, পিপিপির উপদেষ্টারা যদি তাকে কেবল টিকটকের নেতা বানাতে চান, তবে তা হবে দলটির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোনো বড় রাজনৈতিক দলের প্রধান হিসেবে বিলাওয়ালের এ ধরনের আচরণ কাঙ্ক্ষিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

Advertisement
বিজ্ঞাপন

পাকিস্তানের বর্তমান সরকার অত্যন্ত স্থিতিশীল এবং এর কোনো অস্তিত্ব সংকটের শঙ্কা নেই বলে জোর দাবি করেছেন রানা সানাউল্লাহ। তিনি আরও বলেন, বিরোধীরা যদি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে জোট বেঁধে অনাস্থা প্রস্তাব আনতে চায়, তবে তারা তা করতে পারে। তবে যারা এমন উদ্যোগ নেবে, শেষ পর্যন্ত তাদেরই রাজনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।

রানা সানাউল্লাহ মনে করেন, সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি নিজ নিজ দায়িত্ব পালন করে, তবেই শাসনব্যবস্থা কাঙ্ক্ষিত ফলাফল দিতে সক্ষম হবে। বর্তমান সরকার নিজ সীমার মধ্যে থেকে কাজ করার পাশাপাশি অন্য প্রতিষ্ঠানগুলোকেও তাদের সীমারেখায় রাখার চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতাও অর্জিত হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

আজাদ কাশ্মীরের আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে বর্তমানে রাজনৈতিক উত্তাপের যে গুঞ্জন শোনা যাচ্ছে, নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই তা স্তিমিত হয়ে আসবে। তার প্রত্যাশা অনুযায়ী, নির্বাচনে জয়ী হয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ সেখানে সরকার গঠন করবে এবং পাকিস্তান পিপলস পার্টি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%