AdvertisementAdvertisement

নওগাঁয় ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকায় বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক নামে ৫০ বছর বয়সী এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে ফসলি জমিতে রোপা ধান লাগানোর সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

নিহত আবু বক্কর সিদ্দিক ওই এলাকার মৃত আব্দুর গফুর মণ্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে বৃষ্টির মধ্যেই তিনি বাড়ির পাশে নিজের জমিতে ধান রোপণের কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের কবলে পড়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

Advertisement
বিজ্ঞাপন

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%