AdvertisementAdvertisement

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে হামলা ও স্কুলছাত্র গুলিবিদ্ধ ঘটনায় মামলা ৬ জন আসামি আটক ১

কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন থেকে ফেরার পথে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমকে গুলি করার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে গুলিবিদ্ধ শিশুর বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে সাব্বির ও অপুসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করে এ মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রাবণ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বর্তমানে গুলিবিদ্ধ স্কুলছাত্র প্রেম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাবা ইউনুছ মিয়া জানান, কুমিল্লার চিকিৎসকদের পরামর্শে সন্ধ্যায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও শরীরে আটকে থাকা গুলি এখনো বের করা সম্ভব হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণ ও ফুসফুসে আঘাতের কারণে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, কাঁটাবিল এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বুধবার রাত থেকেই অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের সময় টিফিনের বিরতিতে বাড়ি ফেরার পথে নিরপরাধ স্কুলছাত্র প্রেম গুলিবিদ্ধ হয়। আকস্মিক এই হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান জানিয়েছেন, গুলিটি শিশুর ফুসফুস পর্যন্ত আঘাত করেছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালি মডেল থানা পুলিশ জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%