AdvertisementAdvertisement

মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০৪ পরিবারকে মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০৪টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই বিশেষ বরাদ্দ আনা হয়েছে। সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক তুলে দেন।

Advertisement
বিজ্ঞাপন

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার মাধ্যমে সরকারি এই বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। সরকারি সব সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের দোরগোড়ায় সঠিক সময়ে পৌঁছাতে পারে, সেজন্য প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।

সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ৩০টি এবং পৌর এলাকার ৭৪টি পরিবারকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে সর্বমোট পাঁচ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা ও উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবদীন সরকারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%