AdvertisementAdvertisement

তারাগঞ্জে নিখোঁজের একদিন পর মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিজ বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। এ মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সানজিদা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্বজনরা জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার সময় হঠাৎ নিখোঁজ হয় সানজিদা। পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি। পরবর্তীতে শনিবার সকালে স্থানীয়রা বাড়ির কাছে পাটক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।

Advertisement
বিজ্ঞাপন

খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের পরিবার দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%