দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ড. জাহিদ হোসেনকে ড্যাবের অভিনন্দন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন মনোনীত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখা। শুক্রবার রাতে জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারাস্থ মন্ত্রীর নিজ বাসভবনে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এই অভিনন্দন জানানো হয়।
জেলা ড্যাবের সদস্যসচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া এবং দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর বাসভবনে গিয়ে তাকে ফুলের তোড়া উপহার দেন। এ সময় উপস্থিত চিকিৎসকরা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নতুন দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময়কালে দিনাজপুর মেডিকেল কলেজের নিউরো সার্জন অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলম, ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউল উপস্থিত ছিলেন। এছাড়া ডা. গোলাম মোস্তফা সরকার, ডা. আসাদ শেখ পারভেজ ও ডা. গোলাম রব্বানীসহ জেলা ড্যাবের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।