AdvertisementAdvertisement

বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব ঘিরে বিতর্ক

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’-এর নাম পরিবর্তনের সরকারি উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে তীব্র আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির নামের সঙ্গে নতুন করে ‘মীর শাহে আলম’ যুক্ত করার প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার দেখা দিয়েছে।

গত ৯ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে। চিঠিতে উল্লেখ করা হয়, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ করার প্রস্তাব পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, ২০২৩ সালের ১৩ জুলাই জারি করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও স্বীকৃতি প্রদান নীতিমালা অনুযায়ী বিষয়টি যাচাই-বাছাই করতে হবে। নীতিমালাটির অনুচ্ছেদ ১৪.৫-এর আলোকে নাম পরিবর্তনের যৌক্তিকতা নিরূপণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘদিনের পুরোনো ও সুপরিচিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী ও একাংশের দাবি, বিদ্যালয়ের ঐতিহ্য ও পরিচিতি ধরে রাখতে মূল নাম অপরিবর্তিত রাখা প্রয়োজন। অন্যদিকে, নাম পরিবর্তনের পক্ষেও অনেকে নিজস্ব মতামতের পক্ষে যুক্তি তুলে ধরছেন, যা নিয়ে উপজেলাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%