AdvertisementAdvertisement

শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মৎস্য আহরণ ও সংরক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রাণী কর্মকার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির।

Advertisement
বিজ্ঞাপন

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ও আলোচনায় অংশ নেন সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী নিয়োগী, নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম, শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ উদ্দিন এবং কোস্ট গার্ড পাটুরিয়া স্টেশনের সিসি ইসমাইল হোসেন।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় মৎস্যজীবী ও সাংবাদিকরা এই সেমিনারে অংশ নেন। অনুষ্ঠানে শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ইলিশ সম্পদ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বর্তমানে তারেক রহমান-এর নেতৃত্বে দেশের মৎস্য সম্পদের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার প্রদান করা হচ্ছে বলেও সেমিনারে উল্লেখ করা হয়।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%