চিতলমারীতে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে দিনব্যাপী ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের বৈজ্ঞানিক আবিষ্কার এবং গবেষণামূলক প্রকল্পগুলো সবার সামনে তুলে ধরেন। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী কর্মযজ্ঞের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, কৃষি উন্নয়ন ও তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের পাশাপাশি দৈনন্দিন জীবনের জটিল সমস্যা সমাধানের কার্যকর পথ বাতলে দেয়।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী শক্তির বিকাশে সব ধরনের সহায়তা অব্যাহত রেখেছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা ও গবেষণার আগ্রহ সৃষ্টি করতে ভবিষ্যতে এ ধরনের কর্মযজ্ঞ আরও ব্যাপকভাবে আয়োজন করা হবে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%