AdvertisementAdvertisement

কুড়িগ্রামে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ নামের এক কিশোর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রশিদ স্থানীয় সোনাহাট দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আব্দুর রশিদ একটি কাঁচা বাঁশ হাতে নিয়ে বাড়ির পাশে রাস্তার ধারে আম পাড়তে যায়। বাঁশ দিয়ে গাছের ডালে আঘাত করার সময় সেটি অসাবধানতাবশত পাশ দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে চলে আসে। এতে পুরো বাঁশটি বিদ্যুৎতায়িত হয়ে গেলে ঘটনাস্থলেই কিশোরটি প্রাণ হারায়।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, খবর পাওয়ার পরপরই গ্রামবাসী ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তবে ততক্ষণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস জানিয়েছেন, মর্মান্তিক এই দুর্ঘটনার কথা তারা অবহিত হয়েছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%