AdvertisementAdvertisement

ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে তরুণীর রহস্যজনক মৃত্যু আটক প্রেমিক

ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামে প্রেমিকের সঙ্গে পালিয়ে আসার কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষ্মীরানী (২২) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চিত্ত রায়ের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রেমিক স্বপন অধিকারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা বীরেন্দ্র মণ্ডলের মেয়ে লক্ষ্মীরানীর সঙ্গে কান্দিকুল গ্রামের রবীন্দ্র অধিকারীর ছেলে স্বপন অধিকারীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে সোমবার রাত আটটার দিকে লক্ষ্মীরানী প্রেমিকের হাত ধরে ধামরাইয়ে চলে আসেন। তবে ভোররাতের দিকে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হলে স্বপন তাকে রেখে অন্যত্র চলে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Advertisement
বিজ্ঞাপন

একপর্যায়ে ঘরের ভেতরে ওড়না পেঁচিয়ে লক্ষ্মীরানী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকারপ্রধান তারেক রহমানের নির্দেশনায় অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন ও ঘটনার তদন্তে আটক স্বপন অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%