AdvertisementAdvertisement

ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ

লালমনিরহাটের মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার দুপুর ২টার দিকে মোগলহাট বাজার সংলগ্ন ধরলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলো মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র শাওন ও নবম শ্রেণির ছাত্র সাব্বির। তারা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হেলাল উদ্দিনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শাওন ও সাব্বির তাদের বন্ধু মেহেদীকে নিয়ে নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর প্রবল স্রোতের তোড়ে তিনজনই ভেসে যেতে শুরু করলে মেহেদী কোনোমতে সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হয়। তবে শাওন ও সাব্বির স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায় এবং বর্তমানে তারা নিখোঁজ রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা চালালে ব্যর্থ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দুই ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ধরলা নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%