AdvertisementAdvertisement

বন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

নারায়ণগঞ্জ বন্দরে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। রবিবার ৩১ মে ধামগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমৈর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ধামগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু-আল ইউছুফ খান টিপু, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিল্লাল হোসেন এবং স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল সালাম ও মোস্তফা কামাল।

Advertisement
বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করা এখন সময়ের দাবি। একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তার রেখে যাওয়া দর্শনকে পাথেয় করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও তিনি আহ্বান জানান।

উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী, আমজাদ হোসেন, আমির হামজা, মুন্নী আক্তার, কাইয়ুম, ফয়েজুর রহমান মোল্লা, বাহাউদ্দীন, মোহাসীন ও কবির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%