বরিশালে যথাযোগ্য মর্যাদায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল উত্তর, দক্ষিণ সাংগঠনিক জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সকালে বরিশাল টাউন হলে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। সভায় বক্তারা শহিদ জিয়ার আদর্শ ও বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল চেম্বার সভাপতি এবাদুল হক চান, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বিকেলে একই স্থানে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সারোয়ার। তিনি তাঁর বক্তব্যে শহিদ জিয়ার রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশের উন্নয়নে তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ মাগরিব বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মুজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে শহিদ জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করা হয়।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%