চাটমোহর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন নতুন কমিটি গঠন

পাবনার চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে শনিবার সকালে উৎসবমুখর পরিবেশে সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরুর আগে বিদায়ী সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা।
উক্ত সাধারণ সভায় সংগঠনের উন্নয়ন ও পেশাগত মানোন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন সাংবাদিক রকিবুর রহমান টুকুন, সঞ্জিত সাহা কিংশুক, ইশারত আলী ও আফতাব হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। সংগঠনের নীতিনির্ধারণী বিষয়ে আলোচনার পর দ্বি-বার্ষিক এই নির্বাচনী কার্যক্রম শুরু হয়।
নির্বাচনে সহসভাপতি পদে এম এ জিন্নাহ, সহসাধারণ সম্পাদক আব্দুল লতিফ রঞ্জু, অর্থ সম্পাদক জাকির সেলিম এবং কার্যকরী সদস্য হিসেবে জাহাঙ্গীর আলম, এস এম মাসুদ রানা ও শাহিনুর রহমান শাহিন নির্বাচিত হয়েছেন। এছাড়া দপ্তর সম্পাদক পদে শুভাশিষ ভট্টাচার্য্য তুষার, প্রচার সম্পাদক হাবিবুর রহমান শিমুল এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে খন্দকার ইত্তেখার আহমেদ টুটুল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পুরো নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল মান্নান পলাশ। তাকে সহায়তা করেন নির্বাচন কমিশনের সদস্য রাজিউর রহমান রুমি, জাহাঙ্গীর আলম, ইকবাল কবির রঞ্জু এবং দেওয়ান জামিউল ইসলাম কাবলি। এছাড়া প্রিজাইডিং অফিসার হিসেবে আর কে এম আব্দুর রব মিঞা এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে আলতাফ হোসেন দায়িত্ব পালন করেন।
